আইন-আদালত

আছিয়া হত্যা মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


আছিয়া হত্যা মামলায় হিটু শেখের ডেথ রেফারেন্সের রায় আজ

ছবি: সংগৃহীত


মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী আছিয়া। অভিযোগ অনুযায়ী, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে শেষ হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়।

একই বছরের ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ১৭ মে মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।

মামলার অপর তিন আসামি—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীবের ১৭ বছর বয়সী ছোট ভাই এবং সজীবের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

আইন অনুযায়ী, কোনো বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন। এ কারণে গত বছরের ২১ মে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পরবর্তী সময়ে নথি যাচাই-বাছাই শেষে পেপারবুক প্রস্তুতের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। প্রস্তুত পেপারবুক ৮ জুন হাইকোর্টে পৌঁছায় এবং পরে মামলাটি শুনানির জন্য বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকায় ওঠে।

এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে নিহত শিশুটির পরিবার ও মামলার সংশ্লিষ্টরা। মঙ্গলবারের রায়ে নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।


গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি
গণপতি চক্রবর্তী হত্যা: আসামির শার্ট নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির একজন সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। শার্টটির সঙ্গে রংপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে ডিবির ডিসি সনাতন...

৩০ মিনিট আগে


গণভবনের ‘টার্গেট প্রোফাইল’: সালাউদ্দিন কাদের চৌধুরী ও পরিবারের ওপর নজরদারির দাবি
গণভবনের ‘টার্গেট প্রোফাইল’: সালাউদ্দিন কাদের চৌধুরী ও পরিবারের ওপর নজরদারির দাবি

গণভবন থেকে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর নজরদারি ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার পরিবারের বিষয়ে একটি কথিত ‘টার্গেট প্রোফাইল’ ঘিরে। দাবি করা হচ্ছে, ৫ আগস্ট গণভবন থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথির মধ্যে এ ধরনের একটি দলিল পাওয়া গেছে, যেখানে সালাউদ্দিন কাদের...

২ দিন আগে


স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

কারাগারে থাকা সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর তার দাফনে অংশ নেওয়ার জন্য মানবিক দিক বিবেচনায় নিয়ে এ মুক্তি মঞ্জুর করা হয়।বুধবার (১৯ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা প্রশাসক দীপু মনির প্যারোলের আবেদন অনুমোদন করেন। তার...

৫ দিন আগে


স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশ পাহারায় তিনি প্যারোলে মুক্ত থাকবেন।মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, বুধবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom