উত্তরার ইপিজেডে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৬
অনলাইন ডেস্ক
নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজনের মৃত্যু এবং অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান হাবিব, বয়স আনুমানিক ৩০। তিনি নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাজিরহাট গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়ার পুত্র। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরা ইপিজেডের ভেতরে অবস্থিত এভারগ্রিন পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। সোমবার রাতে কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা উত্তরা ইপিজেডের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে তারা জোরপূর্বক ইপিজেডের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত সেনাবাহিনী ও পুলিশ বাধা দিলে শ্রমিকরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। জবাবে সেনাবাহিনী গুলি চালালে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
গুলির ঘটনায় আহত ছয় শ্রমিককে তাৎক্ষণিকভাবে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহান তানভীর উল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই হাবিবুর রহমান হাবিবের মৃত্যু হয়। বাকি পাঁচজন শ্রমিকের চিকিৎসা চলছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে আরো বিপুল সংখ্যক শ্রমিক ঘটনাস্থলে জড়ো হন।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি ৫৬ বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম বদরুদ্দোজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১১ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৭ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
১৮ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৪ দিন আগে
