টেকনাফ সীমান্তে তীব্র আতঙ্ক, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় নাফ নদীতে টহল জোরদার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির (এএ) অবস্থান লক্ষ্য করে দেশটির সরকারি জান্তা বাহিনীর টানা বিমান হামলায় টেকনাফ ও উখিয়া সীমান্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতভর যুদ্ধবিমান থেকে বোমা ও গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠছে নাফ নদীর এপারের বাংলাদেশ সীমান্ত। ওপারে চলমান এই ভয়াবহ সংঘাতের কারণে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাফ নদী ও স্থল সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ, হ্নীলা, হোয়াইক্যং ও নেটংপাড়া সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে চরম থমথমে পরিস্থিতি। সীমান্তে সাধারণ মানুষের চলাচল অনেকটাই সীমিত করা হয়েছে। স্থানীয় জেলেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নাফ নদীতে মাছ ধরছেন।
সীমান্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে মংডু টাউনশিপে জান্তা বাহিনীর বিমান হামলা শুরু হয়। রাত সোয়া ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দুটি যুদ্ধবিমান থেকে অন্তত ২৭ দফা হামলা চালানো হয়। আরাকান আর্মিও জান্তা বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। হামলার সময় ওপারের আগুনের ঝলকানি ও বিকট বিস্ফোরণের শব্দ টেকনাফ সীমান্তের বাসিন্দারা স্পষ্টভাবে দেখতে ও শুনতে পান। বিস্ফোরণের তীব্রতায় এপারের ঘরবাড়িও কেঁপে ওঠে। জানা গেছে, রাখাইনের রাজধানী সিত্তে (আকিয়াব) থেকে যুদ্ধবিমানগুলো উড়ে এসে প্রায় ৯০ কিলোমিটার দূরের মংডুতে প্রতিবার একসঙ্গে ৫ থেকে ৬টি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ফিরে যাচ্ছে।
উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গতকাল রাতে রাখাইনের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলার শব্দ শোনা গেলেও আজ সকাল থেকে বিকেল পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে সীমান্ত পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে অতিরিক্ত টহল দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সীমান্তে গুলি এসে পড়া বা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে সংঘাত আরও বাড়লে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান এবং হোয়াইক্যং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল চৌধুরী জানান, ওপারে যুদ্ধের তীব্রতা বাড়লে রোহিঙ্গারা প্রাণভয়ে আবারও বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে।
উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের নেতা মো. জুবায়েরের দাবি, জান্তা বাহিনীর সাম্প্রতিক হামলায় মংডুতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং কয়েক হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে স্থলপথে আরাকান আর্মির সঙ্গে তিনটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলছে, যা ওখানের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ফলে যেকোনো সময় রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশের দিকে ধাবিত হতে পারে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থান বজায় রয়েছে।
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নেতাকর্মীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। তার নির্দেশের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।মঙ্গলবার বিকেলে...
২ দিন আগে
চট্টগ্রাম ৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত প্রার্থীকে বিজয়ী ঘোষণার হতে পারে
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।নির্বাচনের পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আবুল কাশেমের বিরুদ্ধে ঋণ ও বিলখেলাপির...
২ দিন আগে
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে নগরের গুলজার মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউরি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ
২ দিন আগে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং নদীভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।সোমবার (২৯ জুন) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ-এর ডালিয়া পয়েন্টে পানি...
৩ দিন আগে
