শিক্ষার্থীদের রায়েই চূড়ান্ত নেতৃত্ব: আবু বাকের
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পরিবেশকে 'আনন্দময়' এবং 'অংশগ্রহণমূলক' হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'ভোটের প্রচারের শুরু থেকে আজ ভোটের দিন পর্যন্ত আমরা একটি আনন্দময় পরিবেশ দেখেছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। তারা যাকে নেতৃত্বের জন্য বেছে নেবেন, সেই রায়ই চূড়ান্ত হবে।'
আবু বাকের শিক্ষার্থীদের এমন আগ্রহকে ইতিবাচক উল্লেখ করে আশা প্রকাশ করেন যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্বে যোগ্য ব্যক্তিরাই আসবেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে ঘিরে যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণই এর সবচেয়ে বড় প্রমাণ।
সকালে টিএসসি কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ সারি। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। তবে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন এবং ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবেশপথেই প্রার্থীদের পক্ষ থেকে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের মোট আটটি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে যারা লাইনে দাঁড়াবেন, তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২০ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
