রাজনীতি

শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে জামায়াতের মহাসমাবেশ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে জামায়াতের মহাসমাবেশ

ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


জামায়াত জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কর্মসূচি শুরু হবে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক প্রস্তুতি, জনসমাগম, শৃঙ্খলা ও কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হয়।


দলীয় সূত্রে জানা গেছে, এ মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।


এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“শহিদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা এখন সময়ের দাবি।”
 

তিনি আরও বলেন,
“এই দাবিগুলো পূরণ না হলে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। সমান সুযোগ নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।”
জামায়াত নেতারা মনে করছেন, শহিদ ওসমান হাদীর হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়; এটি দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। এ কারণে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই তারা তাদের দাবি আদায় করতে চান।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১০ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom