বিশেষ সংবাদ

শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক মানের বললেন সারজিস আলম

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক মানের বললেন সারজিস আলম

জাপানে এক মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), সারজিস আলম, মন্তব্য করেছেন যে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার এমনভাবে হবে যা "পৃথিবীর সব আন্তর্জাতিক মানদণ্ড মেনে নেবে"।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ইকোনো কুমিন সেন্টারে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করেছিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।

সারজিস আলম বলেন, "আমরা লোক দেখানো বিচার করব না। শেখ হাসিনার বিচার এমন একটি উচ্চ মানদণ্ডে সম্পন্ন হবে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে।" তিনি আরও বলেন, আইসিটি ট্রাইব্যুনাল হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে যথাযথ শাস্তি দিতে চায়।

 

একই সভায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১৯৭১ সালের সংবিধানে মুসলিমদের অধিকার উপেক্ষা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন যে, গত ১৫ বছর ধরে দাড়ি, টুপি বা টাখনুর নিচে কাপড় পরা ব্যক্তিদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে, যা ছিল ভারতের এজেন্ডা। পাটওয়ারীর মতে, বাংলাদেশে ভারতের এই এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১২ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৭ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৮ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৫ দিন আগে

Dr.Mahfuzul Alom