জেলার খবর

‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা

ছবি: সংগৃহীত


স্বৈরাচারী শাসকদের কেউ ইতিহাসে ক্ষমতায় ফিরে আসতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলন এবং স্থানীয় প্রশাসন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।


বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসকদের কেউ কোনোদিন নিজেদের জায়গায় ফিরতে পারেনি। তাই শেখ হাসিনাও আর ফিরবেন না।’

সমাবেশে তিনি অভিযোগ করেন, একটি মহল ১১ দলীয় ঐক্যকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা দেশ ও ইসলামের শত্রু। তাদের পরিচয় ছাত্রদল বা যুবদল হিসেবে দেওয়া হলেও এর পেছনে ষড়যন্ত্রকারী একটি চক্র সক্রিয় থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মুফতি আমির হামজা বলেন, ‘এসব গুন্ডাবাহিনী সামলাতে না পারলে তাদের অপকর্মই সরকারের বিদায়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি কুষ্টিয়ার প্রশাসনিক কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, জুলাই যোদ্ধাদের সহায়তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী মহল চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে প্রশাসনে প্রভাব বিস্তার করছে এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক, ইউএনও ও হাসপাতালের ডিডিসহ বিভিন্ন কর্মকর্তার বদলিতে ভূমিকা রেখেছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশটা ভালোভাবে চালান। আপনারা পাঁচ বছর দেশ চালান, আমাদের সমস্যা নেই। তবে জনগণের আকাঙ্ক্ষা বুঝে রাষ্ট্র পরিচালনা করতে হবে।’

তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য রক্ষার মাধ্যমে দেশ গঠনে সরকারকে মনোযোগী হতে হবে। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির জেলা সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি। পরে একটি গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।


সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির গেটের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫

৪ ঘন্টা আগে


কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...

৩ দিন আগে


হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...

৬ দিন আগে


পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom