জেলার খবর

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা: ভেলাই এখন শতাধিক পরিবারের একমাত্র ভরসা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা: ভেলাই এখন শতাধিক পরিবারের একমাত্র ভরসা

ছবি: সংগৃহীত


টানা বর্ষণ আর দীর্ঘদিনের জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন নিম্নাঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বাড়িঘর, আঙিনা ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ভেলা। বাজার করা, গবাদিপশুর খাবার আনা, শিশুদের স্কুলে নেওয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় কাজ—সবকিছুই এখন করতে হচ্ছে পানির ওপর ভেসে।

টানা ১৮ দিনের বৃষ্টিতে পৌরসভার ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ইটাগাছা, কামালনগর, বাঁকাল, বারুইপাড়া, পলাশপোল ও মধুমোল্লার ডাঙিসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সুপেয় পানির সংকটের পাশাপাশি অনেক এলাকায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ১ জুলাই থেকে ১৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত জেলায় মোট ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইটাগাছা এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, প্রতি বর্ষায় তাদের বাড়ির চারপাশ পানিতে ডুবে যায়। বাজার করা থেকে শুরু করে গবাদিপশুর খাবার সংগ্রহ—সবকিছুই ভেলায় করে করতে হয়। বছরের পর বছর একই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

কামালনগরের বাসিন্দা ছবিরুনেছা জানান, দীর্ঘদিন পানিতে চলাচল করতে গিয়ে অনেকের পায়ে ঘা হয়েছে। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না হওয়ায় একসঙ্গে কয়েক দিনের প্রয়োজনীয় জিনিস কিনে আনতে হয়। বছরের প্রায় ছয় থেকে সাত মাস তারা পানিবন্দি অবস্থায় কাটান।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ওবায়দুস সুলতান বাবলু বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও ড্রেন দখল এবং পরিকল্পনাহীন মৎস্যঘের নির্মাণের কারণে প্রতিবছরই একই সংকট তৈরি হচ্ছে। তার দাবি, ইটাগাছা এলাকায় প্রায় দেড়শ পরিবারের মধ্যে শতাধিক পরিবারের শৌচাগার পানির নিচে তলিয়ে গেছে। এতে নারী, শিশু ও শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, কিছু মৎস্যঘের মালিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় এবং বাইপাসের স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে। একই সঙ্গে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, চিংড়ি চাষের স্বার্থে খাল বা পানি প্রবাহের পথে যারা নেট-পাটা বসিয়ে বাধা সৃষ্টি করছেন, তাদের স্বেচ্ছায় তা অপসারণ করতে হবে। অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।

তবে স্থানীয়দের মতে, সাময়িক পদক্ষেপে এ সংকটের স্থায়ী সমাধান হবে না। তারা খাল ও ড্রেন পুনঃখনন, পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে প্রতিবছরের মতো আগামী বর্ষাতেও একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে সাতক্ষীরার শত শত পরিবারকে।


জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট

প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...

৪ ঘন্টা আগে


দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের

১ দিন আগে


যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য

বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্যযশোরের বসুন্দিয়ায় বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসায় গত (৩১ শে আগস্ট ২০২৬) চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সঙ্গে মোঃ নাহিদ হাসান, পিতা—শাহিন দর্জি, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, বসুন্দিয়া (বসুন্দিয়া মডেল মাদ্রাসা খানপাড়া) এলাকার বাসিন্দার নাম

৩ দিন আগে


বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা
বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা

সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে দুটি খাল খননের পর অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom