জেলার খবর

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ডিবি।


ক্যাম্পে বিষ প্রয়োগ ও রাস্তা কাটা ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’: চট্টগ্রামের পুলিশ সুপার
ক্যাম্পে বিষ প্রয়োগ ও রাস্তা কাটা ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’: চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পকে লক্ষ্য করে রাস্তা কেটে দেওয়া, ক্যাম্প ভাঙচুরের চেষ্টা এবং পানির উৎসে বিষ বা বিষজাতীয় পদার্থ মেশানোর ঘটনাকে সম্পূর্ণ ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে স্পেশাল

১৪ ঘন্টা আগে


সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে দায়িত্ববহির্ভূত একজন ব্যক্তি উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রশ্ন করেছেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে...

১ দিন আগে


টঙ্গিবাড়ীতে ৮০ বছর বয়সী বৃদ্ধের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ
টঙ্গিবাড়ীতে ৮০ বছর বয়সী বৃদ্ধের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রিকে কেন্দ্র করে পরিবারে উদ্বেগ ও বিরোধ দেখা দিয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকে একের পর এক জমি বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন তার সন্তানরা।শনিবার (২৫...

১ দিন আগে


চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার, উৎস খতিয়ে দেখছে পুলিশ
চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার, উৎস খতিয়ে দেখছে পুলিশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom