জেলার খবর

সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন হলে লড়বেন হিরো আলম

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন হলে লড়বেন হিরো আলম

ছবি: সংগৃহীত


নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তার সংসদ সদস্যপদ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা হতে পারে।

এদিকে সম্ভাব্য উপনির্বাচনকে সামনে রেখে ওই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত।

একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন এমপি হওয়া। আমি চেয়েছিলাম, যদি কখনও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে নির্বাচন করব। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কি না। আমার ওপর জামায়াত, বিএনপি নাকি এনসিপি—কে আক্রমণ করে, সেটাও দেখা যাবে। জনগণ এবার কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।”

এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। বিভিন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার অভিযোগ তুলে তিনি কয়েকটি নির্বাচন বর্জনও করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ওই নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলামের দলীয় বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ার ওপরই সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের বিষয়টি নির্ভর করছে।


বাবার দাফনের পর ডিউটি, এরপর এইচএসসি পরীক্ষা—ইসমাইল ইকনের পাশে কৃষি ব্যাংক
বাবার দাফনের পর ডিউটি, এরপর এইচএসসি পরীক্ষা—ইসমাইল ইকনের পাশে কৃষি ব্যাংক

বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে ডিউটি পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটি মঞ্জুর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয়...

৮ ঘন্টা আগে


প্রবাসীদের ফাঁকা বাড়ির নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ: সিলেটের ডিসি
প্রবাসীদের ফাঁকা বাড়ির নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ: সিলেটের ডিসি

সিলেটের প্রবাসীরা চাইলে তাদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।জেলা...

১৯ ঘন্টা আগে


গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর তার নির্বাচনি এলাকা শ্যামনগরে বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়েছে, আবার অনেকেই ঘটনার...

১ দিন আগে


বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প
বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প

বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকার সুযোগও পাননি। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে। কারণ সংসারের দায়িত্বও এখন তার কাঁধে। আর পরদিন সকালেই বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়।একদিকে বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom