সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারকে কিছুটা চাপে ফেলতেই তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার ভাষায়, শেখ হাসিনার সঙ্গে যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের অবস্থান নিয়েও সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা-যেই হোন না কেন, দেশে ফিরলে তারা আইনি ও সাংবিধানিক অধিকার পাবেন। তাদের বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার পূর্ণ সুযোগ থাকবে এবং আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, এটি ফ্যাসিবাদী আমল নয়; বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ফলে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিও দেশের আইন অনুযায়ী বিচার পাওয়ার অধিকার রাখেন।
এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চাচ্ছে এবং এ বিষয়ে ভারতকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব ভারতেরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
৭ ঘন্টা আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
১৯ ঘন্টা আগে
পিকে-শাকিরার পুরোনো বাড়ি কিনছেন ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন আলোচনায়। এবার প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, বার্সেলোনায় ইয়ামালের পছন্দের বাড়িটিতে একসময় বসবাস করতেন...
২৩ ঘন্টা আগে
মেসির বাবা হোর্হে মেসি আর নেই
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।সাম্প্রতিক সময়ে হোর্হে মেসির শারীরিক অবস্থা ভালো ছিল না। চিকিৎসার কারণে তাঁকে রোসারিওর একটি মেডিকেল সেন্টার ও...
২ দিন আগে
