এনটিআরসিএর হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা রাখার দাবি ইসলামী আন্দোলনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে স্বজনপ্রীতি, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গত এক দশক ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে একটি কেন্দ্রীয় ও মেধাভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, সনদ প্রদান এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করে আসছিল। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি ব্যবস্থাপনা কমিটির স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ অনেকটাই কমেছিল।
তবে গত ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় শিক্ষক নিয়োগের বর্তমান পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, নতুন ব্যবস্থায় স্কুল ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি করেছে। একই সঙ্গে আগের মতো এনটিআরসিএর মাধ্যমে মেধাভিত্তিক ও কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের ব্যবস্থা বহালের আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান আরও অভিযোগ করেন, নিয়োগের ক্ষমতা ব্যবস্থাপনা কমিটির হাতে গেলে অর্থ লেনদেন, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের ঝুঁকি বাড়তে পারে। এতে দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা বিপুলসংখ্যক নিবন্ধিত ও যোগ্য প্রার্থীর মধ্যে হতাশা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
তিনি সরকারের বিভিন্ন নিয়োগ সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রত্যাশা ছিল, সেখানে কিছু সিদ্ধান্ত ইতিবাচক ব্যবস্থাকে দুর্বল করছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শিক্ষক নিয়োগের বিষয়টি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত নয়; এর সঙ্গে লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থান ও দেশের শিক্ষা ব্যবস্থার মান জড়িত। তাই এ বিষয়ে কোনো পরিবর্তন আনার আগে স্বচ্ছতা, মেধা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের পূর্ববর্তী ব্যবস্থা বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান |
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৬ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৭ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৮ ঘন্টা আগে
