শিক্ষা

শিক্ষক নিয়োগে কমিটি বাতিলের দাবিতে ডাকসুর বিক্ষোভ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


শিক্ষক নিয়োগে কমিটি বাতিলের দাবিতে ডাকসুর বিক্ষোভ

ছবি: সংগৃহীত


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে তীব্র বৃষ্টির মধ্যেও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।

সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ‘টাকা নয় মেধা’, ‘কমিটি নয় মেধা’, ‘চাচা নয় চাকরি’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। স্থানীয় কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে রাজনৈতিক প্রভাব, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। এ ধরনের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় অনিয়ম বাড়ানোর পাশাপাশি মেধাভিত্তিক নিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে বলে দাবি করেন ডাকসু নেতারা।

ডাকসুর নেতারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ হলে প্রার্থীর মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় ও প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থা প্রয়োজন।

এর আগে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এরপর থেকেই সিদ্ধান্তটি বাতিলের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে।

এদিকে, সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে ডাকসু। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই তাদের আন্দোলনের মূল লক্ষ্য।


এসএসসিতে  ৬ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
এসএসসিতে ৬ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

নীলফামারীর ডোমারে আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে বিদ্যালয়টির এবারের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে প্রতিষ্ঠানটির নিম্নমাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।

৩ ঘন্টা আগে


এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী
এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আগের নিয়মেই এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা...

৪ ঘন্টা আগে


১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ থাকছে না
১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ থাকছে না

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে শিক্ষক নিয়োগে আর সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত...

৬ ঘন্টা আগে


কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

ইংরেজি ও গণিতে তুলনামূলক খারাপ ফলের কারণেই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ঢাকা শিক্ষা...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom