শিক্ষা

এইচএসসি পাস করলেন ছাত্রদল নেতা শাহজাহান খানের ছেলে মাহি

অনলাইন ডেক্স

২ দিন আগে


এইচএসসি পাস করলেন ছাত্রদল নেতা শাহজাহান খানের ছেলে মাহি

ছবি: সংগৃহীত


২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতা শাহজাহান খান।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাহি।

ফল প্রকাশের পর শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাহজাহান খান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

ফেসবুক পোস্টে ছেলের প্রতি বাবার ভালোবাসা ও শুভকামনার বিষয়টি প্রকাশ পায়। এ ছাড়া নিজের ফেসবুক আইডিতে সন্তান হিসেবে ছেলের আইডিও যুক্ত করেছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন।

যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।


এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর ফি ১৫০ টাকা
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর ফি ১৫০ টাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। এসব শিক্ষার্থী চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।আবেদনের প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল পুনর্নিরীক্ষণের...

২ দিন আগে


এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জিপিএ-৫ পেলেন ৪০ হাজার
এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ...

৩ দিন আগে


সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা
সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা

হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসি কেনার মধ্য দিয়ে তাঁরা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতে...

১৯ দিন আগে


জাবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, চার দফা দাবি
জাবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, চার দফা দাবি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হালদারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন...

২০ দিন আগে

Dr.Mahfuzul Alom