খেলাধুলা

মেসির বাবা হোর্হে মেসি আর নেই

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মেসির বাবা হোর্হে মেসি আর নেই

ছবি: সংগৃহীত


আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে হোর্হে মেসির শারীরিক অবস্থা ভালো ছিল না। চিকিৎসার কারণে তাঁকে রোসারিওর একটি মেডিকেল সেন্টার ও নিজ বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে। জীবনের শেষ সময়ে স্ত্রী সেলিয়া এবং সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল তাঁর পাশে ছিলেন।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে তাঁর বাবা হোর্হের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই ছেলের ফুটবলজীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। মেসির প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও বাবার পরামর্শ পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

পরবর্তী সময়ে হোর্হে মেসির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। মাঠের বাইরের ক্যারিয়ার, চুক্তি ও অন্যান্য পেশাগত বিষয়ে ছেলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

বাবার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন মেসি। ছোটবেলায় প্রতিটি ম্যাচের পর বাবার কাছ থেকে নিজের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইতেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে মেসির ফুটবলজীবনের সঙ্গেও বাবার অসুস্থতার বিষয়টি আলোচনায় আসে। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করার পর আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন, ওই কান্নার পেছনে শুধু ফুটবল নয়, ব্যক্তিগত জীবনের কঠিন কিছু পরিস্থিতিও কাজ করেছিল।

এর কয়েক দিন পর মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যগত সমস্যার কারণে হোর্হে মেসি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত বিষয়টির প্রতি সম্মান দেখিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছিল।

মেসির দীর্ঘ ফুটবলযাত্রায় তাঁর বাবার অবদান ছিল অনস্বীকার্য। ছেলের শৈশব থেকে বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পথচলায় পাশে থাকা হোর্হে মেসির মৃত্যুতে পরিবার ও মেসির ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom