পিকে-শাকিরার পুরোনো বাড়ি কিনছেন ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন আলোচনায়। এবার প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, বার্সেলোনায় ইয়ামালের পছন্দের বাড়িটিতে একসময় বসবাস করতেন বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ও তাঁর সাবেক সঙ্গী পপ তারকা শাকিরা।
২০১২ সালে নির্মিত বাড়িটিতে ২০২২ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত একসঙ্গে থাকতেন পিকে ও শাকিরা। বিচ্ছেদের পর সম্পত্তিটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।
প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গার ওপর গড়ে ওঠা সম্পত্তিতে রয়েছে মূল বাড়িসহ তিনটি ভবন। পাশাপাশি রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক খোলা চত্বর ও একটি রেকর্ডিং স্টুডিও।
বাড়িটির প্রাথমিক মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। পরে তিনটি ভবনের একটি বিক্রি হয়ে যাওয়ায় সম্পত্তিটির দাম কমে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো বা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল বর্তমানে বাড়িটি কেনার বিষয়ে আগ্রহী। তবে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সম্পত্তিটিতে সংস্কার ও পরিবর্তন আনতে চান তিনি। এ জন্য বাড়তি অর্থ ব্যয়ের পরিকল্পনাও রয়েছে তাঁর।
এই বিলাসবহুল বাড়ি কেনার সামর্থ্য ইয়ামালের রয়েছে তাঁর বর্তমান আয়ের দিকে তাকালেই তা বোঝা যায়। কয়েক মাস আগে বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী, বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন এই তরুণ তারকা। ছয় বছরে শুধু বেতন থেকেই তাঁর আয় দাঁড়াতে পারে প্রায় ১৮ কোটি ইউরো।
এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করছেন ইয়ামাল। ফোর্বস-এর হিসাবে, সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো হতে পারে।
ফলে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকায়ও জায়গা করে নেওয়ার পথে রয়েছেন ইয়ামাল। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকারা।
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসার পাশাপাশি শতকোটি টাকার সম্পত্তি কেনার পথে এগিয়ে যাচ্ছেন ইয়ামাল। মাঠের বাইরেও তাঁর তারকাখ্যাতি ও বিলাসী জীবনযাপনের নতুন উদাহরণ হয়ে উঠেছে পিকে-শাকিরার পুরোনো এই বাড়ি কেনার খবর।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
