খেলাধুলা

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত

ছবি: সংগৃহীত


আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী দলগুলোর তালিকা কার্যত চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায় র‍্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। সেই নবম স্থানটি নিশ্চিত হওয়ায় বাংলাদেশেরও ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

অন্যদিকে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে সরাসরি বিশ্বকাপে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে বাকি থাকলেও ওই দুই ম্যাচ জিতলেও নবম স্থানে ওঠার সম্ভাবনা নেই।

ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। বাছাইপর্বের সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে যায় ক্যারিবীয় দলটি।

২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বেও থাকছে পরবর্তী ধাপের সুযোগ। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল ‘সুপার সিরিজ’ পর্বে অংশ নেবে। সেখানে তিন দলের লড়াই থেকে শীর্ষ দলটি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

আফগানিস্তানের জয়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপযাত্রাও এখন নিশ্চিত—আর বাছাইপর্বের অনিশ্চয়তায় থাকতে হচ্ছে না টাইগারদের।

 

 

 


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

১ ঘন্টা আগে


নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...

১৯ ঘন্টা আগে


পিকে-শাকিরার পুরোনো বাড়ি কিনছেন ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা
পিকে-শাকিরার পুরোনো বাড়ি কিনছেন ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন আলোচনায়। এবার প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, বার্সেলোনায় ইয়ামালের পছন্দের বাড়িটিতে একসময় বসবাস করতেন...

২৩ ঘন্টা আগে


মেসির বাবা হোর্হে মেসি আর নেই
মেসির বাবা হোর্হে মেসি আর নেই

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।সাম্প্রতিক সময়ে হোর্হে মেসির শারীরিক অবস্থা ভালো ছিল না। চিকিৎসার কারণে তাঁকে রোসারিওর একটি মেডিকেল সেন্টার ও...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom