আইন-আদালত

সালমান শাহ হত্যা: ডন গ্রেপ্তার, ১২ লাখ টাকার চুক্তির তথ্য

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


সালমান শাহ হত্যা: ডন গ্রেপ্তার, ১২ লাখ টাকার চুক্তির তথ্য

ছবি: সংগৃহীত


ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি ও খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর একই দিন বিকেলে ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হলে শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, মামলার রাজসাক্ষী রিজভী আহমেদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই জবানবন্দি অনুযায়ী, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্কের সূত্র ধরে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়। এ হত্যাকাণ্ড বাস্তবায়নে ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

মামলার নথি অনুযায়ী, সালমান শাহ হত্যার পরিকল্পনার পাশাপাশি তার ভাই বিল্টুকে অপহরণের চেষ্টার অভিযোগও রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করতেই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। এ পরিকল্পনার সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদ গ্রেপ্তার হন। পরে ২৪ জুলাই তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন তার মৃত্যুকে অপমৃত্যু হিসেবে দেখা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক ছিল। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় নতুন করে হত্যা মামলা করা হয়।

প্রায় ৩০ বছর পর সেই মামলায় ডনের গ্রেপ্তারকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে মামলায় উত্থাপিত অভিযোগ ও জবানবন্দিতে থাকা তথ্যের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়াতেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে।


দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিটে হাইকোর্টের রুল জারি
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিটে হাইকোর্টের রুল জারি

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।এর আগে, গত ৪ নভেম্বর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প্রেস ব্রিফিংয়ে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের...

১ দিন আগে


তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস
তিন দিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস

তিনদিনের রিমান্ড শেষে হাতে ক্যানুলা নিয়ে অসুস্থ অবস্থায় আয়াস খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে উঠেছেন। তিনি এতটা অসুস্থ যে ঠিকমতো কথা বলতে পারছেন না। দুঃখের বিষয় হলো, আদালতের লিফট নাকি নষ্ট ছিল। সেজন্য প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে হেঁটে উঠতে হয়েছে। পায়ে কোনো জুতা ছিল না। রিমান্ডের ভেতরেই ঢাকা

২৭ দিন আগে


১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ।এর আগে, একই মামলায় ইনুর ১০...

২৯ দিন আগে


জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ
জিয়াউল আহসানের মামলায় তদন্ত কর্মকর্তার বাকি জবানবন্দি আজ

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি গ্রহণ করা...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom