আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ ছুটি কার্যকর হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি নয়; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটির নোটিশ দিয়েছে।
‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।
মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়। অনেকেই দিনটিকে শুকরিয়া আদায়ের উপলক্ষ হিসেবে পালন করেন এবং নফল নামাজ, দোয়া ও দান-খয়রাতসহ বিভিন্ন ইবাদতে অংশ নেন।
তবে আখেরি চাহার সোম্বার বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ফলে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমদের পরামর্শ অনুসরণের বিষয়টি গুরুত্ব পায়।
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ
২ ঘন্টা আগে
মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়, দুজনেরই জিপিএ-৫
রাজশাহীতে একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনেই জিপিএ-৫ পেয়েছেন। তাদের এমন সাফল্যে আনন্দের বন্যা বইছে পরিবারজুড়ে।রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাসিন্দা মোছা. সাদিয়া বেগম ও তার ছেলে তানভীর আহমেদ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মায়ের জিপিএ-৫ আর ছেলের গোল্ডেন...
৭ ঘন্টা আগে
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।...
৮ ঘন্টা আগে
শিক্ষক নিয়োগে কমিটি বাতিলের দাবিতে ডাকসুর বিক্ষোভ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে তীব্র বৃষ্টির মধ্যেও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ‘টাকা নয় মেধা’, ‘কমিটি নয়...
১৮ ঘন্টা আগে
