জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর থাকবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন করা হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, সংসদ সচিবালয় এবং সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে দ্রুত ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।

নূরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।

সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন। মনোনয়নপত্র দাখিলের দিনই সরকারি দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত।

বিরোধী দলের প্রার্থী অলি আহমদ

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদ, বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, প্রায় ৩৫ বছর ধরে দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। বিরোধী দল নির্বাচনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায়নি বলেই প্রার্থী দিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকার বিষয়ে নূরুল ইসলাম মণি বলেন, জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে চারটি ক্ষেত্রে ঐকমত্য রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাই জুলাই সনদ বাস্তবায়ন হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।

সংবিধান সংস্কার পরিষদ প্রয়োজন নেই

সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার করা হবে।

ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৯৫০ সালে সংবিধান গ্রহণের পর দেশটির সংবিধান ২০২৪ সাল পর্যন্ত ১০৬ বার সংশোধন করা হয়েছে। প্রতিবার সংশোধনের মাধ্যমেই পরিবর্তন আনা হয়েছে, নতুন করে সংবিধান রচনা বা সংবিধান সংশোধন পরিষদ গঠন করা হয়নি।

নূরুল ইসলাম মণি বলেন, জুলাই সনদে যেভাবে সবকিছু উল্লেখ করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। এ সনদে যারা স্বাক্ষর করেছেন, এটি বাস্তবায়ন করা তাদের সবার অঙ্গীকার।

তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী সংসদ অধিবেশনেই একটি নতুন বিল আনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।


নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দুইদিন পর কালাম সরদার (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আগরদাঁড়ি গ্রামে তার বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে কাদামাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কালাম সরদার ওই গ্রামের রহিম সরদারের ছেলে।নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বড় ভাই...

৭ ঘন্টা আগে


বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস
বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস

ঘাতকের গুলিতে বাবা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার সময় ছেলে ফিরনাসের বয়স ছিল মাত্র আট মাস। বাবার মুখে শেষবারের মতো ‘আব্বা’ ডাক শোনার সুযোগও হয়নি তার। তবে সময়ের সঙ্গে বড় হয়ে এখন সেই ফিরনাসই বাবার ছবির দিকে তাকিয়ে ‘আব্বা’ বলে ডাকে।‘ফিরনাস’ নামের অর্থ বলিষ্ঠ, সাহসী ও শক্তিশালী। ঐতিহাসিক মুসলিম মনীষী...

৮ ঘন্টা আগে


গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় দা ঠেকিয়ে সম্পত্তির দলিল রেজিস্ট্রি করানোর চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার।মামলায় অভিযোগ করা হয়েছে, নাছির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের...

৮ ঘন্টা আগে


‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom