নব্বইয়ের চার তারকার আড্ডায় ফিরল পুরোনো দিনের স্মৃতি
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চার তারকা ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর আবারও একসঙ্গে হয়েছেন। দীর্ঘদিন পর চার বন্ধুর এই মিলনমেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া।
সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক অমিত হাসান। তাকে ঘিরেই বাসায় ছোট্ট আয়োজন করেন মিশা সওদাগর। সেই আড্ডায় যোগ দেন ওমর সানি ও আমিন খানও। চার বন্ধুর একসঙ্গে হওয়ার মুহূর্তটি ছবি ও স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরেন তারা।
ফেসবুক পোস্টে ওমর সানি লিখেছেন, অমিত হাসান বর্তমানে প্রবাসে থাকলেও তিনি ও আমিন খান বাংলাদেশে রয়েছেন। আর মিশা সওদাগরের সময় কাটে দেশে-বিদেশে যাতায়াতের মধ্য দিয়ে। অমিত দেশে ফেরার পর মিশার আমন্ত্রণে তারা আবার একসঙ্গে হওয়ার সুযোগ পান।
মিশা সওদাগরও চার বন্ধুর ছবি প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর তাদের বাসায় চার বন্ধু একসঙ্গে হয়েছেন। অমিত হাসানের দেশে ফেরাকে কেন্দ্র করেই ছিল এই ছোট্ট আয়োজন।
নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর ছিলেন পরিচিত ও জনপ্রিয় মুখ। চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারা দর্শকদের কাছে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেন। সময়ের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে পরিবর্তন এলেও তাদের ব্যক্তিগত বন্ধুত্ব টিকে রয়েছে।
চার তারকার একসঙ্গে তোলা ছবি প্রকাশের পর তাদের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই পুরোনো দিনের চলচ্চিত্র ও প্রিয় তারকাদের স্মৃতিচারণ করছেন। ফলে এই পুনর্মিলন শুধু চার বন্ধুর ব্যক্তিগত আড্ডাই নয়, নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমীদের কাছেও হয়ে উঠেছে এক টুকরো নস্টালজিয়া।
রোনালদোর বিয়ের গুঞ্জনে ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ, শেষে জানা গেল অন্য কাহিনি
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বিয়ে হয়নি; বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি।শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রোনালদোর এক ঝলক দেখার আশায় ক্যাথেড্রালের বাইরে ভিড়...
৫ ঘন্টা আগে
এসএসসিতে জিপিএ ৪ পেলেন অভিনেত্রী ইসরাত অতিথি
ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের দেখা পেয়েছেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে তিনি জিপিএ ৪ পেয়েছেন।‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের
৬ ঘন্টা আগে
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি আশরাফুল হক...
১ দিন আগে
ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা
দীর্ঘদিন ধরেই মরক্কোর জাতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক ইয়াসিন বুনু ও বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ আলোচনা আরও জোরালো হয়। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি। যদিও সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করেননি, তবে ইয়াসিন বুনুর নাম শুনেই...
৪ দিন আগে
