জেলার খবর

সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

ছবি: সংগৃহীত


রাঙামাটির সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন-মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩), ইয়াছিন (৩২), মো. সাইফুল ইসলাম (২৭), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটক দল সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় যানজটে আটকা পড়ে। এ সময় গাড়ির ভেতর থাকা কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, স্লোগানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।

সাজেক থানা পুলিশ জানায়, পর্যটনকেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি তৌফাজ্জল হোসেন বলেন, ‘স্থানীয়দের বরাতে জানতে পেরেছি, যানজটের মধ্যে অভিযুক্তরা “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।বডি: নিহত আলম হোসেন ওই এলাকার মো. আমির হোসেন আমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলম হোসেন ঘাস কাটার জন্য মাঠে যান। এ সময়

১৩ ঘন্টা আগে


ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মিরকামারী এলাকায় এ মিছিল করা হয় বলে ধারণা করা হচ্ছে।মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা

১ দিন আগে


দর্শনা সীমান্তে আ.লীগ নেতা এম এ খালেক আটক
দর্শনা সীমান্তে আ.লীগ নেতা এম এ খালেক আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক এম এ খালেককে (৬৬) আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, এম এ

১ দিন আগে


বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ
বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া একটি গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।শোকজ পাওয়া বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom