প্রবাসীদের ফাঁকা বাড়ির নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ: সিলেটের ডিসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের প্রবাসীরা চাইলে তাদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগ্রহী প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করেন। তাদের অনেক বাড়ি দীর্ঘ সময় ফাঁকা পড়ে থাকে। এসব বাড়িতে চুরি, দখল কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই পাওয়া যায়। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষাপটেই জেলা প্রশাসন এই পরিকল্পনা নিয়েছে।
ডিসি আরও জানান, উদ্যোগটি বাস্তবায়নের আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি ও নীতিগত সিদ্ধান্তের পর কার্যক্রম শুরু করা হবে।
এ সময় সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতির বিষয়েও কথা বলেন আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, প্রকল্পের আওতায় অধিকাংশ জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আবেদন সাপেক্ষে আইন অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাবার দাফনের পর ডিউটি, এরপর এইচএসসি পরীক্ষা—ইসমাইল ইকনের পাশে কৃষি ব্যাংক
বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে ডিউটি পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটি মঞ্জুর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয়...
১০ ঘন্টা আগে
সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন হলে লড়বেন হিরো আলম
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তার সংসদ সদস্যপদ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট আসনটি...
১৩ ঘন্টা আগে
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর তার নির্বাচনি এলাকা শ্যামনগরে বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়েছে, আবার অনেকেই ঘটনার...
১ দিন আগে
বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প
বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকার সুযোগও পাননি। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে। কারণ সংসারের দায়িত্বও এখন তার কাঁধে। আর পরদিন সকালেই বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়।একদিকে বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার...
১ দিন আগে
