ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক গৃহবধূর বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত মো. এনামুল হক মো. এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি কুড়িগ্রামের রাজারহাট এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাংনী ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে প্রচারণার মাধ্যমে এনামুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি তাকে একটি “ফ্যামিলি কার্ড” দেওয়ার আশ্বাস দেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, গত শুক্রবার (২৪ এপ্রিল) এনামুল হক তার বাড়িতে গিয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহের কথা বলে চলে যান। পরদিন শনিবার (২৫ এপ্রিল) আবারও একই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে তিনি অনৈতিক প্রস্তাব দেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগী নারী বাধা দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।
তিনি বলেন, “এনামুল আমার সঙ্গে অন্যায় করেছে, আমি তার বিচার চাই।”
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর মামলা না করার জন্য অভিযুক্ত ব্যক্তি হুমকি দিচ্ছেন। তিনি বলেন, এনামুল দাবি করেছেন তার বিরুদ্ধে কিছুই করা যাবে না।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক। তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে ঘটনার পর মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর উপজেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। একইসঙ্গে বিষয়টি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৪ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৫ দিন আগে
