জাতীয়

বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

ছবি: সংগৃহীত


বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে খাল খননের পাশাপাশি মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। তার উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানও একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে এরই মধ্যে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এসব উদ্যোগের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে যাদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে, তারা সঠিকভাবে গবাদিপশু পালন করলে ভবিষ্যতে খামারি হিসেবে গড়ে উঠতে পারবেন। এতে তাদের আয় ও স্বাবলম্বিতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিগত সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার’ খুন-গুম করেছে এবং শিশুদেরও হত্যা করেছে। তার দাবি, জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এখন তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আবার রাজনীতিতে ফিরতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, অনুশোচনা না করে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তবে হুমকি দিয়ে দেশের জনগণকে দমিয়ে রাখা সম্ভব নয়। গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে, তখনই বিএনপি গণতন্ত্র রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। পরে তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ‘ফ্যাসিবাদের’ বিদায় ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এর মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে।

অনুষ্ঠানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে কোনো পক্ষই লাভবান হতে পারবে না।


‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

১ ঘন্টা আগে


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...

৫ ঘন্টা আগে


অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

৬ ঘন্টা আগে


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom