বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।
নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধ্যত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটসহ (এডিসি) বিভিন্ন বিশেষায়িত ওষুধ শূন্য শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে।
এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা উপাদান এবং প্রাণিচিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্যও এ সুবিধার আওতায় রয়েছে। এসব ওষুধের প্রয়োজনীয় কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানের ক্ষেত্রেও শূন্য শুল্ক প্রযোজ্য হতে পারে।
বিআইএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য শুল্ক সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট পণ্যকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে এমন দেশ বা অঞ্চল থেকে পণ্য আমদানি করা, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণ করে এমন বিশেষায়িত ওষুধও নির্দিষ্ট প্রক্রিয়ায় এ সুবিধার যোগ্য হতে পারে।
শূন্য শুল্কের আওতাভুক্ত ২০টি দেশ ও অঞ্চলের তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।
তবে এ সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্রের নতুন নিয়মে নির্দিষ্ট তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রয়েছে। অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে এ শুল্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা।
অন্যদিকে সাধারণ জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান এ ১০০ শতাংশ শুল্কের আওতায় পড়বে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল, গবেষণা ও উন্নয়ন এবং অন্যান্য বাণিজ্যিক নয় এমন কাজে ব্যবহারের জন্য আমদানি করা নির্দিষ্ট ওষুধ ও উপাদানের ক্ষেত্রেও শূন্য শুল্কের ব্যবস্থা রাখা হয়েছে।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১৮ মিনিট আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১২ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
২২ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১ দিন আগে
