জেলার খবর

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই নেতা গ্রেফতার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত


পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও পার-ভাঙ্গুড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. রকিবুল ইসলাম খোকন (৪০) এবং একই ইউনিয়ন যুবলীগের সদস্য ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, একই গ্রামের মো. গোলবার হোসরনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৩২)

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ভাঙ্গুড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু

ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়

১৯ ঘন্টা আগে


ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...

১৯ ঘন্টা আগে


জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট

প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...

১ দিন আগে


দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের

২ দিন আগে

Dr.Mahfuzul Alom