জাতীয়

নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দুইদিন পর কালাম সরদার (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আগরদাঁড়ি গ্রামে তার বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে কাদামাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কালাম সরদার ওই গ্রামের রহিম সরদারের ছেলে।

নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বড় ভাই নূর ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর বড় ভাইয়ের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহতের ছেলে গোলাম কিবরিয়া জানান, তার বাবা গ্রাম থেকে বিভিন্ন ধরনের ফল কিনে বাজারে বিক্রি করতেন। পৈতৃক সূত্রে পাওয়া আট শতক জমি নিয়ে তার বড় চাচা নূর ইসলামের সঙ্গে বাবার বিরোধ চলছিল। নূর ইসলাম ওই জমি তার বলে দাবি করে একটি দলিল দেখিয়ে আসছিলেন। তবে পরিবারের দাবি, ওই দলিলটি ভুয়া।

গোলাম কিবরিয়া আরও জানান, তাদের বাবা পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি নিজের নামে নামজারি করে নেন। জমির আরএস রেকর্ডও তার বাবার নামে রয়েছে। এরপরও জমিটি নিজের দাবি করে ২০২৪ সালে সাতক্ষীরা সিভিল আদালতে মামলা করেন নূর ইসলাম। মামলা হওয়ার পর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ আরও চরমে পৌঁছায়।

চা খেতে বের হয়ে আর ফেরেননি

নিহতের ছেলে জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাশের মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি।

রাত গভীর হলেও কালাম সরদার বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার সকালে আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

এর কিছুক্ষণ পরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। সোমবার বেলা ১১টার দিকে প্রতিবেশী সালেহা খাতুন নূর ইসলামের বাড়ির পেছনে কাদামাখা অবস্থায় কালাম সরদারের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘাড়, গলা ও কোমরে চামড়া ছিলে যাওয়ার চিহ্ন

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, কালাম সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের ঘাড়, গলা ও কোমরের চামড়া ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে এগুলো কীভাবে হয়েছে এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে এবং তদন্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে নিখোঁজের পর বড় ভাইয়ের বাড়ির পেছন থেকে কালাম সরদারের মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তার মৃত্যুর পেছনে জমি বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 


বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস
বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস

ঘাতকের গুলিতে বাবা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার সময় ছেলে ফিরনাসের বয়স ছিল মাত্র আট মাস। বাবার মুখে শেষবারের মতো ‘আব্বা’ ডাক শোনার সুযোগও হয়নি তার। তবে সময়ের সঙ্গে বড় হয়ে এখন সেই ফিরনাসই বাবার ছবির দিকে তাকিয়ে ‘আব্বা’ বলে ডাকে।‘ফিরনাস’ নামের অর্থ বলিষ্ঠ, সাহসী ও শক্তিশালী। ঐতিহাসিক মুসলিম মনীষী...

৬ ঘন্টা আগে


গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় দা ঠেকিয়ে সম্পত্তির দলিল রেজিস্ট্রি করানোর চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার।মামলায় অভিযোগ করা হয়েছে, নাছির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের...

৭ ঘন্টা আগে


‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম...

১৯ ঘন্টা আগে


শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি জানান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom