জাতীয়

বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস

ঘাতকের গুলিতে বাবা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার সময় ছেলে ফিরনাসের বয়স ছিল মাত্র আট মাস। বাবার মুখে শেষবারের মতো ‘আব্বা’ ডাক শোনার সুযোগও হয়নি তার। তবে সময়ের সঙ্গে বড় হয়ে এখন সেই ফিরনাসই বাবার ছবির দিকে তাকিয়ে ‘আব্বা’ বলে ডাকে।

‘ফিরনাস’ নামের অর্থ বলিষ্ঠ, সাহসী ও শক্তিশালী। ঐতিহাসিক মুসলিম মনীষী ইবনে ফিরনাসের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল বলে জানা যায়। ইবনে ফিরনাস ছিলেন আন্দালুসিয়ার প্রখ্যাত বহুশাস্ত্রবিদ, উদ্ভাবক, প্রকৌশলী, চিকিৎসক, কবি ও জ্যোতির্বিজ্ঞানী।

২০২৫ সালের ১৮ ডিসেম্বর আট মাস বয়সী ছেলে ফিরনাসকে রেখে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। তখনও বাবাকে ডাকার মতো কথা বলতে শেখেনি শিশুটি। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই হারিয়ে যায় তার জীবনের সবচেয়ে কাছের মানুষটি।

এখন ফিরনাস ধীরে ধীরে কথা বলতে শিখেছে। বাবার ছবিতে চুমু খায়, আর ছবির দিকে তাকিয়ে ‘আব্বা’ বলে ডাকে। এমন তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

এক পডকাস্টে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘হাদির ছেলে আজ টুকটাক কথা বলে। আব্বা বলে ডাকে।’

তিনি জানান, ফিরনাস এখন অনেকটাই বড় হয়েছে। বাইরে ঘুরতে তার বেশ ভালো লাগে। পরিচিতরা বাসায় গেলে তাদের সঙ্গে বাইরে যাওয়ার জন্যও আগ্রহ দেখায় সে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ফিরনাস তার বাবার ছবিতে ভীষণ চুমু খায়। সে মূলত বাবা ডাকে না, আব্বা বলে ডাকে। আব্বা ডাকের সঙ্গেই অভ্যস্ত ফিরনাস।’

ফিরনাসের জন্মের পর শহীদ হাদির সঙ্গে তাদের বিভিন্ন সময় দেখা করার স্মৃতিও তুলে ধরেন তিনি। বলেন, ‘ফিরনাসের জন্মের পর মাঝে মাঝে আমরা শহীদ হাদির সঙ্গে বাসায় যেতাম। ফিরনাসের সঙ্গে খুনসুটি করতাম। সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে।’

বাবার ভালোবাসা ও সান্নিধ্য থেকে বঞ্চিত হলেও বাবার ছবির সঙ্গে তৈরি হয়েছে ফিরনাসের এক অদৃশ্য সম্পর্ক। সময়ের সঙ্গে সে হয়তো আরও অনেক কিছু বুঝবে, কিন্তু তার শৈশবের সবচেয়ে গভীর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে—বাবার ছবির দিকে তাকিয়ে উচ্চারিত সেই ছোট্ট ডাক, ‘আব্বা’।


নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দুইদিন পর কালাম সরদার (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আগরদাঁড়ি গ্রামে তার বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে কাদামাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কালাম সরদার ওই গ্রামের রহিম সরদারের ছেলে।নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বড় ভাই...

৫ ঘন্টা আগে


গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় দা ঠেকিয়ে সম্পত্তির দলিল রেজিস্ট্রি করানোর চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার।মামলায় অভিযোগ করা হয়েছে, নাছির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের...

৭ ঘন্টা আগে


‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম...

১৯ ঘন্টা আগে


শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি জানান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom