গলায় দা ঠেকিয়ে এমপি নাছিরের সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় দা ঠেকিয়ে সম্পত্তির দলিল রেজিস্ট্রি করানোর চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার।
মামলায় অভিযোগ করা হয়েছে, নাছির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়িসহ বিভিন্ন সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা পরিকল্পনা করেন। এ ঘটনায় দিরাই আমলি আদালতে করা মামলাটি সিআর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
মামলার আসামিরা হলেন—নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী; দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ারকাপন গ্রামের তাজুল ইসলাম এবং দিরাইয়ের দলিলের মোহরার মমতাজ বেগম।
গলায় রামদা ঠেকিয়ে স্বাক্ষরের অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই এসআরও (সাব-রেজিস্ট্রার) কার্যালয়ের দুই কর্মচারীকে কর্মকর্তা পরিচয়ে নিয়ে গিয়ে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাছির উদ্দিন চৌধুরীর কাছ থেকে সম্পত্তির দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়।
নাছির উদ্দিন এতে রাজি না হলে তার গলায় রামদা ঠেকিয়ে দলিলে স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মামলার বাদী পারভিন আক্তার।
এ সময় নাছির উদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রী শেলী চৌধুরী ঘটনাস্থলে এসে বাধা দিলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীকেও ভয়ভীতি দেখানোর অভিযোগ
মামলায় আরও বলা হয়, নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক ওয়াকিব হাসান তাকে দেখতে ওই বাড়িতে গেলে কথিত ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে মঈন উদ্দিন চৌধুরীসহ অন্যরা ভয়ভীতি দেখিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ২০২২ সালের জানুয়ারি মাসে নাছির উদ্দিনের দিরাইয়ের বাড়িতে গেলে পারভিন আক্তারকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
সিআইডিকে তদন্তের নির্দেশ
মামলাটি আমলে নিয়ে দিরাই আদালতের বিচারক মো. জসিম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
পারভিন আক্তারের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কাওছার আলম।
অভিযোগ অস্বীকার আসামির
অভিযোগের বিষয়ে মামলার অন্যতম আসামি মঈন উদ্দিন চৌধুরী মাসুক অভিযোগ অস্বীকার করে বলেন, “দলিল রেজিস্ট্রি করেন সাবরেজিস্ট্রার। আমার বোন এবং নাছির উদ্দিন চৌধুরীর প্রথম স্ত্রী বিষয়টি জানতেন। মামলা সম্পর্কে কিছু জানি না। জানার পর আইনিভাবেই জবাব দেব।”
আদালতের নির্দেশে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিখোঁজের দুই দিন পর বড় ভাইয়ের বাড়ির পেছনে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দুইদিন পর কালাম সরদার (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আগরদাঁড়ি গ্রামে তার বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে কাদামাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কালাম সরদার ওই গ্রামের রহিম সরদারের ছেলে।নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বড় ভাই...
৫ ঘন্টা আগে
বাবার মুখ দেখার আগেই ‘আব্বা’ ডাক শিখেছে শহীদ হাদির ছেলে ফিরনাস
ঘাতকের গুলিতে বাবা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার সময় ছেলে ফিরনাসের বয়স ছিল মাত্র আট মাস। বাবার মুখে শেষবারের মতো ‘আব্বা’ ডাক শোনার সুযোগও হয়নি তার। তবে সময়ের সঙ্গে বড় হয়ে এখন সেই ফিরনাসই বাবার ছবির দিকে তাকিয়ে ‘আব্বা’ বলে ডাকে।‘ফিরনাস’ নামের অর্থ বলিষ্ঠ, সাহসী ও শক্তিশালী। ঐতিহাসিক মুসলিম মনীষী...
৬ ঘন্টা আগে
‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম...
১৯ ঘন্টা আগে
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি জানান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১...
১৯ ঘন্টা আগে
