‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকায় সফর, বাড়ছে কূটনৈতিক আগ্রহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-‘র’-এর প্রধান পরাগ জৈন।
রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে ‘র’ প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সফরকালে প্রতিনিধি দলটি রাজধানীর একটি হোটেলে অবস্থান করবে।
তবে এ সফর সম্পর্কে বাংলাদেশ বা ভারত-কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য, আলোচ্য বিষয় কিংবা বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারির দায়িত্বের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বও পালন করছেন।
তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
জানা গেছে, ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন। এর পরপরই তার বাংলাদেশ সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগের মধ্যে একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধি দলের সফর তাৎপর্যপূর্ণ। তবে সফরটির প্রকৃত উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।
এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক করার প্রচেষ্টা চলমান থাকার সময়ে ‘র’ প্রধানের ঢাকা সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি জানান।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১...
১ ঘন্টা আগে
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হতে পারেন রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হলে সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে দলীয় মহাসচিবের পদ ছাড়তে হতে পারে। ফলে শূন্য হতে...
১ ঘন্টা আগে
৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এদিকে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী কয়েক দিন দেশের
২ ঘন্টা আগে
বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি এলে যা করবেন
সম্প্রতি বিভিন্ন এলাকায় আগের মাসের তুলনায় বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিশেষ করে জুন মাসের বিলে কয়েক গুণ বেশি অর্থ দেখানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলে দ্রুত তা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছে সরকার।অতিরিক্ত বিল এলে প্রথমে যা করবেনপ্রথমে বাসার ডিজিটাল বা
২ ঘন্টা আগে
