জেলার খবর

মুকসুদপুরে আওয়ামী লীগের ১৫ নেতার একযোগে পদত্যাগ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


মুকসুদপুরে আওয়ামী লীগের ১৫ নেতার একযোগে পদত্যাগ

ছবি: সংগৃহীত


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৫ নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা।

লিখিত বক্তব্যে লুতফর রহমান মোল্লা বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি ও তার সঙ্গে থাকা আরও ১৪ জন নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্লা, মিজন মোল্লা, হায়াত মোল্লা, লুকমান মোল্লা, আকরাম মোল্লা, আকাদ্দেস মোল্লা, ইমদাদ মোল্লা, নাসিমা খায়ের, আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্লা। তারা মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে জেলা বা কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, তদন্তে নতুন মোড়
ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, তদন্তে নতুন মোড়

নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন গ্রেপ্তারের বিষয়টি...

৬ মিনিট আগে


প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির বহিষ্কার
প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির বহিষ্কার

প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতের জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত নুরুল ইসলাম সজল উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের...

১ ঘন্টা আগে


চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের অবস্থান, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের অবস্থান, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জোটটি। স্মারকলিপিতে জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরের...

২১ ঘন্টা আগে


‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা
‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা

স্বৈরাচারী শাসকদের কেউ ইতিহাসে ক্ষমতায় ফিরে আসতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলন এবং স্থানীয় প্রশাসন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom