বিশেষ সংবাদ

মহালয়া আজ, শুরু দেবীপক্ষ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


মহালয়া আজ, শুরু দেবীপক্ষ

আজ, রবিবার (২১ সেপ্টেম্বর), শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ভোর থেকেই দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও দেবীবন্দনা। মহালয়ার এই দিনে দেবী দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয়, যা 'চক্ষুদান' নামে পরিচিত। এর মধ্য দিয়ে প্রতিমার পূর্ণতা পায়।

মহালয়া মূলত দেবীপক্ষের সূচনালগ্ন। পুরাণ অনুযায়ী, এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য মর্ত্যলোকে আবির্ভূত হন। মহালয়া থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। শাস্ত্র মতে, এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয়, যা পিতৃতর্পণের অংশ। এই বিশেষ দিনে ভক্তরা গঙ্গা বা অন্য পবিত্র জলাশয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করে। এরপরই শুরু হয় দেবী দুর্গার বিশেষ আরাধনা।

এ বছর দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে। শাস্ত্রমতে, গজে আগমন খুবই শুভ, যা পৃথিবীতে সুখ, শান্তি, সমৃদ্ধি ও শস্যশ্যামলা নিয়ে আসে। অন্যদিকে, দেবীর গমন হবে দোলায় (পালকি), যা মহামারীর ইঙ্গিত বহন করে। তবে ভক্তদের বিশ্বাস, সকল অশুভ শক্তিকে নাশ করে দেবী দুর্গা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন।

এ বছর দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। যদিও মূল পূজা শুরু হতে আরও কয়েক দিন বাকি, মহালয়া থেকেই ভক্তদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১২ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৭ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৮ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom