মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখিও হয়েছেন তারা। তবে জামিনে মুক্ত হওয়ার পর ফের একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলে অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিকভাবে সংশোধনের উদ্যোগ নেন। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা থানায় ফিরে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক ব্যবসায় জড়িতদের নৈতিকভাবেও পরিবর্তন করতে হবে। তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক-এটাই তাঁর উদ্যোগের লক্ষ্য।
ওসির এ উদ্যোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু...
৬ ঘন্টা আগে
মরিয়মের মরদেহ সাতক্ষীরা নিতে ১৭ হাজার টাকা ধার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরায় নিতে অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন তাঁর ফুফা সিকান্দার। পরিবারের আর্থিক সংকটের কারণে অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো অর্থ ছিল না বলে জানান তিনি।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিকান্দার এ তথ্য জানান।তিনি বলেন,
১১ ঘন্টা আগে
দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা আলোচিত সন্ত্রাসী রায়হান আলম। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি সন্ত্রাসী গ্রুপ তাঁকে ফাঁসাতে রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করেছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...
১ দিন আগে
খুলনায় আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে তা শেষ হয়।এর আগে
১ দিন আগে
