খুলনায় আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে তা শেষ হয়।
এর আগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান এবং ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিবসহ অন্যরা।
মিছিলে ছাত্রশিবিরের মহানগর, বিভিন্ন ক্যাম্পাস ও থানার পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা আলোচিত সন্ত্রাসী রায়হান আলম। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি সন্ত্রাসী গ্রুপ তাঁকে ফাঁসাতে রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করেছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...
৪৭ মিনিট আগে
আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে দাওয়াত, সেনবাগের ওসি প্রত্যাহার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে দাওয়াত খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।আবদুর রহিম সরকারের স্থলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী...
১ দিন আগে
অপ্রতীমের মরদেহের পাশে শিয়াল, ছড়িয়ে পড়েছে ভিডিও
কুমিল্লার কোটবাড়ী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয় ১৩ বছর বয়সী অপ্রতীমের মরদেহ। মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এরই মধ্যে সামনে এসেছে আরও একটি হৃদয়বিদারক দৃশ্য-নির্জন পাহাড়ে পড়ে থাকা শিশুটির মরদেহ একটি শিয়াল টানাহেঁচড়া করছে বলে একটি ভিডিও সামাজিক...
২ দিন আগে
সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক
রাঙামাটির সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন-মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩),
৩ দিন আগে
