ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় প্রধান সড়কে মোটরসাইকেল রেখে অবরোধ ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় হাইওয়ে পুলিশের একটি টহল দলের ধাওয়ায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। এ ছাড়া পুলিশের কাছ থেকে আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে জোটবদ্ধভাবে হাইওয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যান। এ সময় তাদের ‘মার হবে, মার হবে’ বলে স্লোগান দিতে শোনা যায়।
তিনি আরও জানান, মাঠে কাজ করা সাধারণ মানুষ হৈচৈ শুরু করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফেলে যাওয়া মোটরসাইকেলটির নম্বর ঝিনাইদহ-ল-১১-৯২৬৭। সেটি বর্তমানে আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
এ ছাড়া একজন ছাত্রলীগ কর্মীকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের আরেকটি মোটরসাইকেল হাইওয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে দেখা গেছে বলে জানান তিনি। পরে হেলমেট পরিহিত নেতা-কর্মীরা দ্রুত চুয়াডাঙ্গার দিকে চলে যান।
স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকা দাবি করেন, জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। পরে সাধুহাটি মোড়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হলে তিনি লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন।
তার দাবি, পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
মুছা করিম খোকা এ তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাধুহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন। তার দাবি, বিএনপির ছত্রছায়ায় থেকে তিনি গোপনে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ঝিনাইদহ হাইওয়ে পুলিশের একটি টহল দল বিক্ষোভের পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করছেন। এ সময় হাইওয়ে পুলিশের নিরস্ত্র উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
স্থানীয় সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, জুমার নামাজের সময় মানুষ ব্যস্ত থাকার সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেন। নামাজ শেষে তারা লোকমুখে এ ঘটনার খবর জানতে পারেন।
এদিকে, ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান শুক্রবার বিকেলে জানান, ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় মোটরসাইকেল মহড়া ও মিছিলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায়
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোকে সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে আগ্রহী দলটি। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে জামায়াত।বৃহস্পতিবার...
১ দিন আগে
কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী জিহাদ খান সংলাপে একসঙ্গে ১১ দল
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খ্যাতিমান হৃদ্রোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। দীর্ঘদিন চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার পর এবার নিজ এলাকার মানুষের পাশে রাজনৈতিক...
১ দিন আগে
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
২ দিন আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
৩ দিন আগে
