অপরাধ

আ. লীগের লোকজন ভেবে হামলা গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন আল্লাহ বাঁচাও ডাকাত

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১১ ঘন্টা আগে


আ. লীগের লোকজন ভেবে হামলা গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন আল্লাহ বাঁচাও ডাকাত

ছবি: সংগৃহীত


নেত্রকোণার শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে ইসলামী বক্তা মুফতি ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভেতরে থাকা নোমানী হামলাকারীদের ডাকাত ভেবে চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে নোমানীকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাত আক্রমণ করছে। আমাদেরকে বাঁচান, আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাত আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী, আমাকে ডাকাত আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’

নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে জানান, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ অন্যরা নেত্রকোণার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। এ সময় তাদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন নোমানী। তিনি গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান।

পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন। তবে থানার পথে যাওয়ার সময়ও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এ সময় গাড়ির ভেতরে থেকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন নোমানী।

পরে থানায় পৌঁছে তারা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। সেই ভুল ধারণা থেকেই হামলার ঘটনা ঘটে বলে জানান আব্দুল কাইয়ুম।

এ বিষয়ে নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটি কোনো ডাকাতির ঘটনা নয় বলে জানান তিনি।


লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের

১ দিন আগে


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়

২ দিন আগে


ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ

রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...

৩ দিন আগে


থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক

থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom