অপরাধ

রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে পকেটমারির অভিযোগ ডিবির হাতে ৬৫ নারী আটক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৬ ঘন্টা আগে


রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে পকেটমারির অভিযোগ ডিবির হাতে ৬৫ নারী আটক

ছবি: সংগৃহীত


রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার কথা থাকায় পকেটমারির আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়।

আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।


চট্টগ্রাম সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) পুলিশ এ তথ্য জানায়।গ্রেপ্তার ব্যক্তির নাম আরিফ উদ্দিন চৌধুরী। তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার মোহাম্মদ নাছির চৌধুরীর

১১ ঘন্টা আগে


ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম সিকদার গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর

১২ ঘন্টা আগে


আ. লীগের লোকজন ভেবে হামলা গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন আল্লাহ বাঁচাও ডাকাত
আ. লীগের লোকজন ভেবে হামলা গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন আল্লাহ বাঁচাও ডাকাত

নেত্রকোণার শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে ইসলামী বক্তা মুফতি ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভেতরে থাকা নোমানী হামলাকারীদের ডাকাত ভেবে চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পড়া ভিডিওতে নোমানীকে বলতে...

১ দিন আগে


লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের

২ দিন আগে

Dr.Mahfuzul Alom