রাজনীতি

জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জামায়াত আমিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং বিভিন্ন পদে নির্বাচিত ছাত্রনেতাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিনন্দন বার্তা দেন।

জামায়াত আমির তার পোস্টে লেখেন, 'অভিনন্দন জাকসু। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে অভিনন্দন জানাই। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।'

তিনি আরও বলেন, 'আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদের সহায়তা করুন।'

ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকগণ তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ।'

সবশেষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, নির্বাচিত ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকমণ্ডলী সম্মিলিত প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন।


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

১ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২০ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom