ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ফলাফল আসছে আগামীকাল

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


জাকসু নির্বাচন: ফলাফল আসছে আগামীকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, চূড়ান্ত ফল পেতে আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে। এ কারণে ফল প্রকাশে কিছুটা সময় লাগছে।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৭ জন, যার মধ্যে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

ভোটররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে তাদের রায় দেন।

 

জাকসু নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশ ছাত্রী এবং ৭৫ শতাংশ ছাত্র। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে দুজন নারী। চারটি পদে কোনো নারী প্রার্থীই নেই। হল সংসদগুলোর ক্ষেত্রেও এই চিত্র দেখা যায়, যেখানে মোট প্রার্থীর ২৪.৪ শতাংশ ছাত্রী। পাঁচটি মেয়েদের হলে ১৫টি পদে কোনো প্রার্থীই নেই।

এই নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্রদের সমন্বয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে।

ছাত্রদলের প্যানেলে ভিপি পদে শেখ সাদী হাসান এবং জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী লড়ছেন। ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে ভিপি পদে আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে মো. শাকিল আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদে আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে জিএস পদে শরণ এহসান, এজিএস (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি লড়ছেন। এই প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা আদালত বাতিল করেন।

ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পরিষদ’ থেকে জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন এবং এজিএস-নারী পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করছেন।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

২ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৩ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৫ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom