বানিজ্য
ইসলামী ব্যাংক ইস্যু

ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার নির্দেশ গভর্নরের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার নির্দেশ গভর্নরের

ছবি: সংগৃহীত


রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংক-এ ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে গভর্নর ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ব্যাংকটিকে জামায়াতের প্রভাবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে গ্রাহকদের আস্থাহীনতার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

সূত্র আরও জানায়, আলোচনায় ব্যাংকটির চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টিও উঠে আসে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চেয়ারম্যান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিবেচনা করছে বলে বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার জন্য কয়েকজনের নাম প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত কেউ দায়িত্ব নিতে সম্মতি দেননি বলে গভর্নর উল্লেখ করেছেন।

ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

২ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৩ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৪ দিন আগে


ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে
ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom