বানিজ্য

ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আহ্বান করা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাব উপস্থাপন করা হয়।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য আহ্বান করা ওই দরপত্রের প্যাকেজ-১, প্যাকেজ-২, প্যাকেজ-৩ ও প্যাকেজ-৪-এর আওতায় এসব জ্বালানি আমদানির কথা ছিল। তবে সংশ্লিষ্ট প্রস্তাবে আমদানি কার্যক্রম বাতিলের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করে।

এদিকে, বৈঠকের বিবিধ আলোচনায় জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর ২০২৬ তারিখে দুই কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে গ্যাস কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতি এমএমবিটিইউ গ্যাসের একক দর জেএমকে থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে সুপারিশকৃত দরদাতা হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির নাম উল্লেখ করা হয়েছে।

বৈঠকে কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৯ ঘন্টা আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

১ দিন আগে


ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা
ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা

ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে গত এক বছরেই বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।বিনিময় হারসংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান ছিল প্রায় ০ দশমিক ৭৮ ভারতীয় রুপি।...

১ দিন আগে


মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড
মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom