ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন এক নারী। মামলাটি ৮৬৪/২০২৫ নম্বরে নথিভুক্ত হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তার ১২ বছর বয়সী নাতনি পটুয়াখালী মডেল মসজিদে আরবি পড়তে যেত। ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যায় তাকে মক্তবের পাশের একটি স্টোররুমে নিয়ে গিয়ে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহ ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগের পর আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, বাদীর অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাদীর নাতি নিজ ইচ্ছায় মডেল মসজিদে গিয়েছিল। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার বাদীর দাবি, চুরির অপবাদ দিয়ে তার দুই নাতিকে আটকে রাখা হয়েছিল। এ কারণেই তিনি মামলা করেছেন।
অন্যদিকে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেনের দাবি, মসজিদের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছিল। স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় ওই নারীর নাতিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়। পরে বয়স কম হওয়ায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এর কিছুদিন পর তাদের তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়।
তানভীর হোসেন বলেন, পিবিআই তদন্তের পর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি। মামলার কারণে তারা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পটুয়াখালী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানা পর্যালোচনা করে দেখা যায়, তিনি ওই মামলার বাদী। তাকে আদালতে পাঠানো হবে।
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে
৬ ঘন্টা আগে
মরিয়মের মরদেহ সাতক্ষীরা নিতে ১৭ হাজার টাকা ধার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরায় নিতে অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন তাঁর ফুফা সিকান্দার। পরিবারের আর্থিক সংকটের কারণে অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো অর্থ ছিল না বলে জানান তিনি।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিকান্দার এ তথ্য জানান।তিনি বলেন,
১২ ঘন্টা আগে
দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা আলোচিত সন্ত্রাসী রায়হান আলম। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি সন্ত্রাসী গ্রুপ তাঁকে ফাঁসাতে রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করেছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...
১ দিন আগে
খুলনায় আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে তা শেষ হয়।এর আগে
১ দিন আগে
