জেলার খবর

ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক

১ দিন আগে


ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মিরকামারী এলাকায় এ মিছিল করা হয় বলে ধারণা করা হচ্ছে।


মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়।

ভিডিওতে কয়েকজনকে সড়কে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘চলছে লড়াই, চলবে-বাংলাদেশ ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক
সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটির সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন-মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩),

২ ঘন্টা আগে


ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
ঝিনাইদহ মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আলম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ ঘটনা ঘটে।বডি: নিহত আলম হোসেন ওই এলাকার মো. আমির হোসেন আমের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলম হোসেন ঘাস কাটার জন্য মাঠে যান। এ সময়

১৪ ঘন্টা আগে


দর্শনা সীমান্তে আ.লীগ নেতা এম এ খালেক আটক
দর্শনা সীমান্তে আ.লীগ নেতা এম এ খালেক আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক এম এ খালেককে (৬৬) আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, এম এ

১ দিন আগে


বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ
বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে হতদরিদ্র নারীর চুরি হওয়া একটি গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।শোকজ পাওয়া বিএনপি নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি ভোলাকোট ইউনিয়নের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom