জেলার খবর

হবিগঞ্জে গ্যাস সংকটে বন্ধ ১৭১ শিল্পকারখানা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


হবিগঞ্জে গ্যাস সংকটে বন্ধ ১৭১ শিল্পকারখানা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শিল্পাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার ছোট-বড় ১৭১টি শিল্পকারখানার প্রায় সবকটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে দেড় লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে ছাঁটাইয়ের আশঙ্কায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণসহ অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে মালিকদের। ফলে প্রতিদিনই বাড়ছে লোকসান। উদ্যোক্তাদের দাবি, সংকটের কারণে প্রতিদিন শত শত কোটি টাকার উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানের বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিলের খবরও পাওয়া যাচ্ছে।

শিল্প উদ্যোক্তারা জানান, প্রায় ২০ দিন ধরে হবিগঞ্জে গ্যাসের চাপ কম ছিল। চাহিদার এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ গ্যাস দিয়ে কোনোভাবে উৎপাদন চালু রাখা হলেও বুধবার (১২ আগস্ট) থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে কারখানার পাশাপাশি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টও বন্ধ হয়ে গেছে।

এসএম স্পিনিংয়ের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার বলেন, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে তাদের রপ্তানি ১৩ শতাংশ কমেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ডার বাতিল হচ্ছে। দীর্ঘদিন এ পরিস্থিতি চললে শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।

স্কয়ার ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাজেদ হোসেন জানান, প্রায় তিন দিন ধরে তাদের কারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ। এতে মেশিন ও বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গ্যাস সংকটে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা। কেউ কারখানায় এসে অলস সময় কাটাচ্ছেন, আবার কোথাও শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে। শ্রমিকদের আশঙ্কা, সংকট দীর্ঘায়িত হলে বেতন-ভাতা বন্ধের পাশাপাশি চাকরিও হারাতে পারেন তারা।

শুধু শিল্পকারখানাই নয়, সংকটের প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় অর্থনীতিতেও। শিল্পাঞ্চলকেন্দ্রিক আবাসিক এলাকায় শ্রমিকদের বাড়িভাড়া থেকে শুরু করে দোকানপাট, পরিবহন ও অন্যান্য ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংকঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা বাড়িওয়ালারাও ভাড়া আদায় নিয়ে উদ্বিগ্ন।

এদিকে দীর্ঘ সময় গ্যাস না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানের বর্জ্য শোধনাগার বা ইটিপি বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, ইটিপি দীর্ঘদিন বন্ধ থাকলে পরিবেশগত ঝুঁকিও তৈরি হতে পারে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. রুহুল করিম চৌধুরী বলেন, সারাদেশের মতো তাদেরও গ্যাস সংকট রয়েছে। কিছু সময় গ্যাস পাওয়া গেলেও আবার সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস সরবরাহের নিয়ন্ত্রণ পেট্রোবাংলার হাতে বলেও জানান তিনি।

শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদন ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। একের পর এক অর্ডার বাতিল হলে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, হবিগঞ্জের গ্যাস সংকট এখন শুধু শিল্প উৎপাদনের সমস্যা নয়; এর সঙ্গে শ্রমিক, বাড়িওয়ালা, ব্যবসায়ী, পরিবহনকর্মীসহ স্থানীয় অর্থনীতির বড় একটি অংশ জড়িয়ে পড়েছে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে শিল্পকারখানাগুলো সচল করার দাবি জানিয়েছেন উদ্যোক্তা ও শ্রমিকরা।


কুষ্টিয়ায় সংঘর্ষ: জামায়াতের এজাহার দায়ের
কুষ্টিয়ায় সংঘর্ষ: জামায়াতের এজাহার দায়ের

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে জামায়াত। শনিবার (১৫ আগস্ট) রাতে কুষ্টিয়া মডেল থানায় এজাহারটি দায়ের করা হয়। এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা উপস্থিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক...

১২ মিনিট আগে


রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪
রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।রোববার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক

৬ ঘন্টা আগে


১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ভেড়ামারায় দুই আওয়ামী লীগ নেতা আটক
১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ভেড়ামারায় দুই আওয়ামী লীগ নেতা আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন-বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রুবেল মাহমুদ রতন।শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে

১৯ ঘন্টা আগে


‘আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি’: আমির হামজা
‘আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি’: আমির হামজা

আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুষ্টিয়া সদর আসনের মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাকে এ মন্তব্য করতে শোনা যায়।ভাইরাল ভিডিওতে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে আমির

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom