জেলার খবর

গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর তার নির্বাচনি এলাকা শ্যামনগরে বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়েছে, আবার অনেকেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) কেন্দ্রীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের পর শ্যামনগর সদরের বিভিন্ন এলাকায় স্থানীয়দের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। একই সময়ে উপজেলা জামায়াতের কার্যালয় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা উদ্বেগ ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, নৈতিকতার প্রশ্নে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। তবে তার মতে, শুধু দলীয় ব্যবস্থা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়াও জরুরি।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে জেলা জামায়াত স্বাগত জানায়। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নৈতিক সংগঠন এবং সেই অবস্থান থেকেই দল সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে তিনি দাবি করেছিলেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইলিংয়ের অংশ।

তবে বিতর্ক অব্যাহত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্ত পরিচালনা করে। তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও গ্রহণ করেছে দলটি।


মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু

ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়

১৯ ঘন্টা আগে


ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...

১৯ ঘন্টা আগে


জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট

প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...

১ দিন আগে


দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের

২ দিন আগে

Dr.Mahfuzul Alom