এমপিকে তুলতে মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ, ক্ষোভ যাত্রীদের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও যানবাহনবাহী একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনার ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাত্রীদের অভিযোগ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই নির্ধারিত যাত্রাপথ পরিবর্তন করে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়। তবে সংসদ সদস্য দাবি করেছেন, তিনি সরকারি জরুরি কাজে হাতিয়া যাচ্ছিলেন এবং ঘটনাটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে ছেড়ে যায় ফেরি মহানন্দা। প্রত্যক্ষদর্শী ও ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী ফেরি যাত্রা শুরুর প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ চেয়ারম্যান ঘাটে পৌঁছান। এরপর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে আনা হয়। পরে তিনি ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরার উদ্দেশে যাত্রা শুরু করে।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাট ছাড়ার কিছুক্ষণ পর এমপির আগমনের খবর পাওয়া যায়। পরে কর্তৃপক্ষের নির্দেশে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়। তার ভাষ্য, ফেরি ব্যবস্থাপকের নির্দেশেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরিটি বেলা সাড়ে তিনটার দিকে ছাড়ার প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্যকে বহনের জন্য পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। তার দাবি, হাতিয়া রুটে ফেরি চলাচল শুরুর পর এই ধরনের ঘটনা এটিই প্রথম।
ফেরিতে থাকা কয়েকজন যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈরী আবহাওয়ার মধ্যে নদী পারাপারের সময় হঠাৎ ফেরির দিক পরিবর্তন হওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘাটে ফিরে জানতে পারেন, একজন সংসদ সদস্যকে তোলার জন্য ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। তাদের ভাষায়, একজন জনপ্রতিনিধির জন্য শতাধিক যাত্রীকে অতিরিক্ত সময় অপেক্ষা করানো এবং যাত্রাপথ পরিবর্তন করা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, তিনি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে জরুরি ভিত্তিতে হাতিয়া যাচ্ছিলেন। তার দাবি, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং তিনি ঘাটে পৌঁছানোর সময় ফেরিটি কাছাকাছিই ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনো ভিআইপির সুবিধার্থে নির্ধারিত যাত্রাপথে থাকা গণপরিবহন ফিরিয়ে আনা হলে তা যাত্রীসেবার নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় এসেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্তের উদ্যোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে...
২০ ঘন্টা আগে
শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা
২১ ঘন্টা আগে
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...
১ দিন আগে
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...
১ দিন আগে
