‘এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়’: প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মামলার রায় লেখা উচিত নয়। এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, তা নির্ধারণে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন।
শনিবার সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।
এআইয়ের দ্রুত বিস্তারের সঙ্গে এর ব্যবহার নিয়ে নীতিগত ও আইনগত কাঠামো তৈরি করা জরুরি বলেও গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। বিশেষ করে বিচারিক কার্যক্রমে এআই ব্যবহারের ক্ষেত্রে মানবিক বিচারবোধ, আইনি দায়বদ্ধতা ও মৌলিক অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তার বক্তব্যে উঠে আসে।
শেখ পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।এদিন দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান অভিযোগ সংশ্লিষ্ট
২ দিন আগে
১৮ সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। একই ঘটনায় দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও...
২ দিন আগে
বারিধারায় ফ্ল্যাট প্রতারণা: বিদিশার জামিন নামঞ্জুর
রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।এর আগে গত ২০...
৩ দিন আগে
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। গত ৯ আগস্ট
৪ দিন আগে
