জেলার খবর

দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৪ ঘন্টা আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান 

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

​বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে তিনি আহত শ্রমিক শ্রী রতন কুমারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল বলেন, বাসুদেবপুর নির্মাণ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল একজন অসহায়, অসুস্থ শ্রমিকের মাঝে বাসুদেবপুর ইমারত শ্রমিক দলের পক্ষ থেকে তাকে  চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।  রতন দাসকে এই আর্থিক অনুদানের টাকা তার হাতে আমরা তুলে দিয়েছি। আগামীতে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ মহোদয় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের মাধ্যমে তাঁর কাছ থেকেও আমরা রতন দাসকে আগামীতে পুনর্বাসন করার জন্য যা যা করণীয়, আগামীতে ইনশাআল্লাহ্‌ আমরা আর্থিক অনুদানের ব্যবস্থা করবো। রতন দ্রুত সুস্থ হয়ে আমাদের শ্রমিকদের মাঝে আবার এসে শ্রমিকের সঙ্গে মিলেমিশে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করছি, দোয়া করি রতন দাস যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

​এ সময় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলম শাহ, সহ-সভাপতি মোঃ সোনা উদ্দিনসহ বাসুদেবপুর শ্রমিক ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে

১ দিন আগে


ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু...

১ দিন আগে


মরিয়মের মরদেহ সাতক্ষীরা নিতে ১৭ হাজার টাকা ধার
মরিয়মের মরদেহ সাতক্ষীরা নিতে ১৭ হাজার টাকা ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরায় নিতে অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন তাঁর ফুফা সিকান্দার। পরিবারের আর্থিক সংকটের কারণে অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো অর্থ ছিল না বলে জানান তিনি।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিকান্দার এ তথ্য জানান।তিনি বলেন,

১ দিন আগে


দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা
দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা আলোচিত সন্ত্রাসী রায়হান আলম। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি সন্ত্রাসী গ্রুপ তাঁকে ফাঁসাতে রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করেছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom