জেলার খবর

দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


দুই পুলিশ সদস্য হত্যার পরিকল্পনার দাবি, এসপি-ওসিকে রায়হানের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা আলোচিত সন্ত্রাসী রায়হান আলম। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী একটি সন্ত্রাসী গ্রুপ তাঁকে ফাঁসাতে রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট দেন রায়হান। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো তাঁকে বড় কোনো অপরাধে জড়ানোর জন্য ষড়যন্ত্র করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নোয়ান বাগিচা অথবা পূর্ব রাউজান এলাকায় রাতে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটানো হতে পারে।

পোস্টে রায়হান আরও দাবি করেন, আজিজ নামের এক ব্যক্তি ও একটি ডাকাত গ্রুপ মিলে ওই পরিকল্পনা চূড়ান্ত করেছে। একই সঙ্গে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

রায়হানের ওই ফেসবুক পোস্ট পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, রাউজানের সর্বত্র পুলিশের রাতের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।

এর আগে রায়হানের বিরুদ্ধে পুলিশকে উদ্দেশ করে ফেসবুকে হুমকিমূলক পোস্ট দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে। গত আগস্টে দেওয়া একটি পোস্টের পর পুলিশ জানিয়েছিল, তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ভাষ্য ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন এবং তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।


খুলনায় আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
খুলনায় আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে তা শেষ হয়।এর আগে

১ ঘন্টা আগে


আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে দাওয়াত, সেনবাগের ওসি প্রত্যাহার
আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে দাওয়াত, সেনবাগের ওসি প্রত্যাহার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে দাওয়াত খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।আবদুর রহিম সরকারের স্থলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী...

১ দিন আগে


অপ্রতীমের মরদেহের পাশে শিয়াল, ছড়িয়ে পড়েছে ভিডিও
অপ্রতীমের মরদেহের পাশে শিয়াল, ছড়িয়ে পড়েছে ভিডিও

কুমিল্লার কোটবাড়ী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয় ১৩ বছর বয়সী অপ্রতীমের মরদেহ। মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এরই মধ্যে সামনে এসেছে আরও একটি হৃদয়বিদারক দৃশ্য-নির্জন পাহাড়ে পড়ে থাকা শিশুটির মরদেহ একটি শিয়াল টানাহেঁচড়া করছে বলে একটি ভিডিও সামাজিক...

২ দিন আগে


সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক
সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটির সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন-মো. ফারদিন এহসান হৃদয় (২৪), সুশান্ত পাল (২৩),

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom